১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপ এবং ১৯৯৬ ইউরো চ্যাম্পিয়নশিপের পর টানা চতুর্থবার কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে বিদায় নিলো ইংল্যান্ড।
অতিরিক্ত সময়ে ইংলিশ রক্ষণ এলোমেলো থাকার সুযোগ কাজে লাগিয়ে জয় আদায় করে নেয় ডাচরা। পেনাল্টি থেকে ৩২ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৭৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত হেডে মাত্তিয়াস ডি লাইট ডাচদের সমতায় ফেরান।
ইংল্যান্ড যেন জয়ের উৎসবে মেতেছিল ৮৩ মিনিটে। রস বার্কলের পাস থেকে জাল খুঁজে পান জেসি লিনগার্ড। কিন্তু তাদের গোল উদযাপন বেশিক্ষণ টিকেনি। রেফারি ভিডিও রিপ্লে যাচাই করে গোলটি বাতিল করেন অফসাইড হওয়ায়।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে মেম্ফিস ডিপের দুর্দান্ত শট ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ইংলিশ গোলরক্ষকের কাছে বাধা পেয়ে সেটা চলে যায় কুইন্সি প্রমেসের কাছে। তার কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে আত্মঘাতী গোল করেন বসেন কাইল ওয়াকার।
আরও একটি ভুলে ইংলিশদের হার নিশ্চিত হয়ে যায়। ১১৪ মিনিটে বার্কলে পাস পেয়ে ভুল করে বক্সের মধ্যে পাঠান। ততক্ষণে ডিপে বলের নিয়ন্ত্রণ নেন, এরপর তার বাড়ানো পাস থেকে প্রমেস খুব সহজেই করেন দলের তৃতীয় গোল।
আগামী রবিবার পোর্তোয় পর্তুগালের বিপক্ষে ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।