২.৮ অনুচ্ছেদের আচরণবিধি ভাঙায় দোষী সাব্যস্ত করা হয়েছে ব্র্যাথওয়েটকে। আম্পায়ারের একটি সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছেন তিনি। ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ৪৩তম ওভারে। আম্পায়ার আউট দিলে তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
২২ বলে ১৪ রান করে জোফরা আর্চারের বলে জস বাটলারের ক্যাচ হন ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২১২ রানে অলআউট হলে ইংল্যান্ড ম্যাচটি জিতে যায় ৮ উইকেটে।
দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন ব্র্যাথওয়েট। তাই আনুষ্ঠানিক শুনানির কোনও প্রয়োজন নেই। আইসিসি