সাকিবের বিরুদ্ধে আইসিসির তিন অভিযোগ

সাকিবজুয়াড়ির প্রস্তাব দুর্নীতি বিরোধী ইউনিটকে (এসিইউ) জানাননি সাকিব আল হাসান। এতে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে। দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৪ ধারার অধীনে এই তিনটি অভিযোগের প্রেক্ষিতে নিজের অপরাধ স্বীকার করেছেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার।

আইসিসি তাদের বিবৃতিতে বলে, তিনবার জুয়াড়ির প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে জানাননি সাকিব। সেই তিনটি অভিযোগ এক বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-

১. ধারা ২.৪.৪: ২০১৮ সালের জানুয়ারি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ এবং ২০১৮ সালের আইপিএলের সময় জুয়াড়িদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা সাকিব দুর্নীতি বিরোধী ইউনিটকে (এসিইউ) জানাননি।

২. ধারা ২.৪.৪: ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জুয়াড়িদের কাছে দ্বিতীয়বার পাওয়া প্রস্তাবের বিস্তারিত তথ্য দুর্নীতি বিরোধী ইউনিটকে (এসিইউ) জানাতে ব্যর্থ সাকিব।

৩. ধারা ২.৪.৪: ২০১৮ সালের আইপিএলে ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচের আগে জুয়াড়ির কাছে পাওয়া প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হন সাকিব।

জুয়াড়িদের কাছ থেকে আসা প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সাকিব, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি না জানানোয় বড় শাস্তি পেয়েছেন তিনি। নিষিদ্ধ হলেন দুই বছর, তবে অপরাধ স্বীকার করায় সেই নিষেধাজ্ঞা কমে হয়েছে এক বছরের।

আইসিসির দুর্নীতিবিরোধী ধারা অনুযায়ী, জুয়াড়ির কাছ থেকে অনৈতিক কোনও প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হয়। এ ব্যাপারে প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের ক্লাস নেওয়া হয়। এরপরও কেউ জুয়াড়িদের প্রস্তাবের কথা না জানালে গুরুতর অপরাধ হিসেবে সেটা গণ্য হবে। শাস্তিও তাই গুরুতর। আইসিসির এই ধারা ভঙ্গের শাস্তি হতে পারে ৬ মাস থেকে ৫ বছরের নিষেধাজ্ঞা।

আরও পড়ুন: 

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

‘সাকিব খেলতে পারবে না, আমরা শকড’

সে আরও শক্তিশালী হয়ে ফিরবে: সাকিবের স্ত্রী

ডলারের প্রস্তাবে জুয়াড়ির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সাকিব!

আমরা সাকিবের পাশে আছি: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় তাইজুল, অধিনায়ক মাহমুদউল্লাহ

সাকিব ভক্তদের প্রতিবাদে উত্তাল মিরপুর (ভিডিও)

সাকিব খেলতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে

আইসিসির নিষেধাজ্ঞায় একবছর খেলতে পারবেন না সাকিব