বাংলাদেশের ক্রিকেট সাকিবের জন্য নয়: বিসিবি

নাজমুল হাসান পাপনঅ্যাটিচুড, অশালীন অঙ্গভঙ্গি, দর্শককে পেটানো, কোচের সঙ্গে বাদানুবাদসহ অনেক অভিযোগ সাকিবের বিরুদ্ধে। সোমবার সংবাদ সম্মেলনে এভাবেই বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব প্রসঙ্গে তিনি বলেছেন, 'বাংলাদেশের ক্রিকেট সাকিবের জন্য নয়।' মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের আচরণগত সমস্যা নিয়ে পাপন বলেন' আমি অনেকের সঙ্গে কথা বলেছি। এমনকি বোর্ড পরিচালকদের সঙ্গেও। যেখানে সবাই একই কথা বলেছে। সেটা হলো সাকিবের অ্যাটিচুড প্রবলেম। আর ওর এই 'অ্যাটিচুড' সমস্যাই বাকিদের ওপর প্রভাব ফেলছে। এমনকি দলের পারফর্মেন্সেও প্রভাব ফেলছে। সাকিব আমাদের রোল মডেল। তার কাছ থেকেই সবাই শিখবে।' সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন আরও বলেন 'সাকিবের বিরুদ্ধে অনেক অভিযোগ যেটা আমরা বোর্ড পরিচালকরা শুনে অবাক হয়েছি। তার এমন কিছু অ‌াচরণ রয়েছে যেটা খুবই অমানবিক। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।' সাবিকের শাস্তি দেওয়া প্রসঙ্গে পাপন বলেন, 'সাকিব বা অন্য কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কিছু করে তাহলে তাদের আজীবন নিষিদ্ধ করা হবে।' সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বিজ্ঞাপনে অংশ নেওয়ার ব্যাপারেও কথা বলেন পাপন। তিনি জানান, এখন থেকে বিজ্ঞাপনে করতে হলে বিসিবির অনুমতি নিতে হবে ক্রিকেটারদের।