বুধবার রাতে চিটাগং ভাইকিংসের কাছে ১০ উইকেটে পরাজিত হয় মুশফিকের সিলেট সুপার স্টারস। এরপর সংবাদ সম্মেলনে মুস্তাফিজের এই অর্জন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘এটা বাংলাদেশের জন্যে অনেক বড় একটা গৌরবের বিষয়। আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ আছে। অনেক গর্ব করার মতোই একটি অর্জন।’
তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই গর্বিত ওর(মুস্তাফিজ) মতো একজন ক্রিকেটারের সঙ্গে খেলতে পেরে। দোয়া করব মুস্তাফিজ যেন ইনজুরি মুক্ত হয়ে খেলে যেতে পারে। মুস্তাফিজ ম্মার্ট একজন ক্রিকেটার। সে সব জানে, সব বুঝে; কোন সময়ে কোন ধরনের বোলিং করতে হবে। আমি মনে করি, মুস্তাফিজ যা করছে এটা ধরে রাখতে পারলে নিজের ক্যারিয়ার অনেক দূরে নিয়ে যেতে পারবে।’
/আরআই/এফআইআর/