রাহানের অনন্য কীর্তিতে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৪৮১

rahaneরবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে ৪৮১ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। বলতে গেলে সিরিজের শেষ টেস্টেও নাকাল হওয়ার পথে প্রোটিয়ারা!
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১৩ রানের লিড পেয়ে ব্যাটিংয়ে নেমে আজিঙ্কা রাহানে ও বিরাট কোহলির ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেটে ২৬৭ রান তোলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ফলে ৪৮১ রানের লক্ষ্যমাত্রা পায় প্রোটিয়া শিবির।
প্রথম ইনিংসের (১২৭) মতো দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন আজিঙ্কা রাহানে। ২০৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন রাহানে। রাহানের সেঞ্চুরির পরপরই ইনিংস ঘোষণা করেন কোহলি। রবিবার টেস্টের চতুর্থ দিনের শুরুতে ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১৬৫ বলে ১০টি চারের সাহায্যে ৮৮ রান করেন ভারতীয় অধিনায়ক।
এদিকে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে অনন্য এক কীর্তি গড়েছেন রাহানে। দিল্লির কোটলায় দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান এখন রাহানে। এছাড়া একই টেস্টে দুটি টেস্ট হাঁকানো পঞ্চম ভারতীয় ব্যাটসম্যানও এখন রাহানে। একই রেকর্ড গড়ে তার সঙ্গে আছেন বিজয় হাজারে, সুনিল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও কোহলি।

/এফআইআর/