এদিকে এমন ঘটনার সমালোচনা করেছেন মানাসে। অভিজ্ঞ এই আইনজীবী বিষয়টিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেছেন। জিম্বাবুয়ের পত্রিকা ‘নিউজ ডে’ কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘ আমি একা জিম্বাবুয়েকে সেখানে পাঠাইনি। বোর্ডই সবকিছুর সিদ্ধান্তে ছিল। আর প্রতিনিধি দলের প্রধান ছিলেন ওজিয়াস ওভুতে।’
উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে ছিল পাকিস্তান। এরপরই প্রথম দেশ হিসেবে সেখানে সফর করতে রাজি হয় জিম্বাবুয়ে। কিন্তু জিম্বাবুয়ের ক্রীড়া ও বিনোদন কমিশন দাবি করেছে সফরটির আগে ঠিকমতো সব প্রক্রিয়া মানা হয়নি।
/এফআইআর/