যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

u19চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। ২৭ জানুয়ারিতে থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সোমবার হোটেল লা মেরিডিয়ানে বিশ্বকাপ খেলার সূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশ্বকাপের বিভিন্ন তথ্য উপস্থাপনা করা হয়। এখানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মহাব্যবস্থাপক জিওফ এ্যালারডাইস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ২০১২ সালে যুব বিশ্বকাপ খেলা তাসকিন আহমেদ, ২০১৪ সালে যুব বিশ্বকাপ খেলা মুস্তাফিজুর রহমান।
জিওফ এ্যালারডাইস তার বক্তব্যে বলেন, ‘আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ এমন এক আসর যা প্রতিভাবান খেলোয়াড়দেরকে শুরু থেকেই বিশ্বমানের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত করে। অসংখ্য খেলোয়াড় এই আসরের মধ্য থেকে উঠে এসেছেন এবং খুব দ্রুতই আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিভার ছাপ রেখেছেন।’
তিনি আরও যোগ করেন, বাংলাদেশ অতীতে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে এবং এদেশেরে মানুষের ক্রিকেট ভক্তি ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার কারনে সবগুলোই ব্যাপক প্রশংসা লাভ করেছে।

১৬টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দশটি টেস্ট খেলুড়ে দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নিচ্ছে। এছাড়া ছয়টি এ্যাসোসিয়েট ও এ্যাফিলিয়েট মেম্বার এবারের আসরে অংশ নিচ্ছে।

সরাসরি অংশগ্রহণকারী দলগুলো : অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ।

অ্যাসোসিয়েট ও অ্যাফিলিয়েট মেম্বার: জিম্বাবুয়ে, আফগানিস্তান, নামিবিয়া, কানাডা, ফিজি, স্কটল্যান্ড ও নেপাল।

গ্রুপ ‘এ’- বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ‘বি’- আফগানিস্তান, কানাডা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গ্রুপ ‘সি’-ইংল্যান্ড, ফিজি, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

গ্রুপ ‘ডি’- অস্ট্রেলিয়া, ভারত, নেপাল ও নিউজিল্যান্ড।

উদ্বোধনী দিনে গ্রুপ ‘সি’ থেকে ইংল্যান্ড ও ফিজি অনূর্ধ্ব-১৯ দলও মাঠে নামবে। তাদের ম্যাচটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমবারের মত টুর্নামেন্টের ২০টি ম্যাচ স্টার স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

পূর্ববর্তী বিজয়ী দল:

১৯৮৮-অস্ট্রেলিয়া

১৯৯৮-ইংল্যান্ড

২০০০-ভারত

২০০২-অস্ট্রেলিয়া

২০০৪-পাকিস্তান

২০০৬-পাকিস্তান

২০০৮-ভারত

২০১০-অস্ট্রেলিয়া

২০১২-ভারত

২০১৪-দক্ষিণ আফ্রিকা

 

 


প্রসঙ্গত, ২০০৪ সালের পর আবারও বাংলাদেশে আয়োজন হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত এই আসরটি যুব বিশ্বকাপের এগারতম আসর।

/আরআই/এমআর