সিরাজগঞ্জে বঙ্গবন্ধু প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ

বঙ্গবন্ধু এসপিএল টি-২০ উপলক্ষে সংবাদ সম্মেলনবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু এসপিএল টি-২০ ।

২০ দিনব্যাপী ১৯ ম্যাচের টুর্নামেন্টে খেলবে ৬টি দল। গত শুক্রবার সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ প্রিমিয়ার ক্রিকেট লিগ আয়োজক কমিটির আহবায়ক মারুফ সিরাজী বলেন, গত দুটি আসরে সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) নামে হওয়া টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে হবে।

প্রতিযোগিতার সবগুলো ম্যাচই হবে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। স্থানীয় ছাড়া প্রতিটি দল দুজন করে জাতীয় স্তরের বা বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। বঙ্গবন্ধু এসপিএলের ফাইনাল ৭ ফেব্রুয়ারি।