বেঙ্গালুরুতে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর জানিয়েছেন, আইপিএলে আসা নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি নিউ রাইজিং এবং ইনটেক্স মোবাইলস খেলোয়াড়দের নিলামে সবার আগে ৫টি করে খেলোয়াড় নেবে। এরপর বাকি ক্রিকেটারদের নিলাম শুরু হবে। ২৯ মে শেষ হবে আইপিএলের এবারের আসর।
মুম্বাই ইন্ডিয়ান্স গতবারের আসরে চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে শিরোপা জিতেছিল।
উল্লেখ্য, আগামী ২০১৬ এবং ২০১৭ আইপিএলে নতুন দুই দল হিসেবে স্থান পায় পুনে ভিত্তিক নিউ রাইজিং এবং রাজকোট ভিত্তিক ইনটেক্স মোবাইলস। মঙ্গলবার নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে দল দুটি নির্বাচন করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মূলত আইপিএলে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস নিষিদ্ধ হওয়াতেই এই দুই দলের স্থলাভিষিক্ত হয় নিউ রাইজিং এবং ইনটেক্স মোবাইলস।
/আরএম/এফআইআর/