আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন স্মিথ?

smithগত বছর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। মঙ্গলবারই জানালেন ফের ক্রিকেটে ফেরার চিন্তা ভাবনা করছেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।
মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে দুবাইয়ে বর্তমানে চলছে নিলাম। সেখানেই জানান ক্রিকেটে ফেরার ইঙ্গিতের কথা। বলেন, ‘আমি ক্রিকেট ফেরার চিন্তা করছি। আমি মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে মুখিয়ে আছি। কে জানে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে এটাই হবে সেই মঞ্চ!’  
তবে ফেরার কথা জানালেও এক্ষেত্রে স্পষ্ট করে কিছুই বলেননি স্মিথ।
ভারতের মাটিতে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারে প্রোটিয়ারা। এই সিরিজ নিয়ে স্মিথ বলেন, ‘যখন আপনি এমন উইকেটে খেলবেন যেটা সবুজ, স্পিনিং অথবা পেস উইকেট। তখন মার্জিনটা অনেকটা কমেই যায়। আমাদের হারের মার্জিনটা সেরকম কমই ছিল। আমার মনে হয়েছে উইকেট নিয়ে আমরা খুব বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম।’

/এফআইআর/