টস করতে নেমেছিলেন দুই অধিনায়ক মাহমুদউল্লাহ ও শন উইলিয়ামস। জিম্বাবুয়ে অধিনায়ক উইলিয়ামস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, তারও ইচ্ছা ছিল বোলিং নেওয়ার।
এর আগে দক্ষিণ আফ্রিকান দলটির বিপক্ষে একমাত্র টেস্ট জেতার পর বাংলাদেশ তাদের হোয়াইটওয়াশ করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ক্রেগ আর্ভিন, তিনাশে কুমুনুকামওয়ে, ওয়েলসি মাদেভেরে, ক্রিস পোফু, রিচমন্ড মুটুম্বামি, কার্ল মুম্বা, টিনোটেন্ডা মুটোমবোজি, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।