টি-টোয়েন্টি-ওয়ানডেতে ব্যাটিং-বোলিং মিলিয়ে এই তালিকা প্রকাশ করেছে ভারতীয় এই পত্রিকা। আর যেখানে স্থান করে নিয়েছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং ব্যাটসম্যান সাব্বির রহমান।
ওয়ানডের বোলিংয়ে সেরা দশ নির্বাচন করেছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। যেখানে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রুবেলের ৫৩ রানে ৪ উইকেট শিকারের পারফরম্যান্সটি।
আর টি-টোয়েন্টিতে বোলিং পারফরম্যান্সের তালিকা প্রকাশ হয়েছে সেরা ৫ জনের। যেখানে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের ২০ রানে নেওয়া ২ উইকেটের পারফরম্যান্সটি স্থান পেয়েছে চতুর্থ নম্বরে।
একইভাবে এই পাকিস্তান সিরিজে মিরপুরে একমাত্র টি-টোয়েন্টিতে ৩২ বলে ৫১ রান করেছিলেন সাব্বির রহমান। যেই ইনিংসটি স্থান পেয়েছে সেরা ৫ টি-টোয়েন্টি ইনিংসে। সাব্বির রহমানের ইনিংসটি রাখা হয়েছে তৃতীয় নম্বরে।
/এফআইআর/