তবে সর্বশেষ তথ্যমতে 'শর্তসাপেক্ষে' ক্যাম্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার। আমির ভবিষ্যতে আর ফিক্সিংয়ের মতো ভুল করবেন না এমন আশ্বাসের পরই তারা দুজন ক্যাম্পে যোগ দিতে রাজি হয়েছেন।
জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বৈঠকের পর তারা 'শর্তসাপেক্ষে' দলে যোগ দিতে সম্মত হন।
শাহরিয়ার খান বলেন, দুজনই আমার সঙ্গে দেখা করে জানিয়েছে তারা ক্যাম্পে যোগ দিতে চায়। আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি, তবে এও জানিয়েছে তাদের এহেন আচরণ গ্রহণযোগ্য নয়। তবে আমরা এসব পেছনে ফেলে খেলায় মনযোগ দিতে চাই।
আমির সম্পর্কিত আর কোনও সমস্যা হবে না দাবি করে শাহরিয়ার খান বলেন, তাদের বলা হয়েছে আমিরকে ক্যাম্পে ফেরানো হয়েছে, জাতীয় দলে নয়। তাকে সন্দেহের চোখে দেখা ঠিক হবে না। আমাদের অবস্থান পরিস্কার। আমির ভুল করেছে শাস্তিও পেয়েছে, এখন তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমিরকে দেখাভাল করার দায়িত্ব তাদের দুজনেরও।
/এমআর/