এবারের এইচপি দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের বেশির ভাগই তরুণ। সর্বশেষ দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে দল। সর্বশেষ যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলটির ১২ জন আছেন স্কোয়াডে। গত ৯ ফেব্রুয়ারি আকবর আলীর নেতৃত্বে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। জাতীয় দলের জন্য খেলোয়াড় সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিসিবি প্রতি বছর এই ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে।
বুধবার স্কিল ক্যাম্প শুরুর আগে ২৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। সবারই করোনা নেগেটিভ এসেছে।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি দলের ক্রিকেটাররা। তবে ক্যাম্পের শুরুতে ক্রিকেটাররা নতুন ইংলিশ হেড কোচ টবি র্যাডফোর্ডকে পাচ্ছেন না। তিনি ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে যুক্ত হবেন।
এইচপি দল:
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস ও রেজাউর রহমান রাজা।
উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।