২০১৬ এর মাঝামাঝি সময়ে ওই ক্যারিবিয়া সফরে অস্ট্রেলিয়া একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও থাকবে দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা সফরে আবার অস্ট্রেলিয়া দলের দায়িত্ব নেবেন লেমন।
এর মানে সাময়িক সময়ের জন্য হলেও জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন ল্যাঙ্গার। লেমনের সঙ্গে এক সময় অস্ট্রেলিয়া দলে খেলেছেন। তবে লেম্যানের পর ল্যাঙ্গারই অস্ট্রেলিয়ার কোচ হবেন কি না তা পরে নির্ধারণ করা হবে। ২০১৭ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে লেমনের চুক্তি।
ল্যাঙ্গার ২০০৯ ও ২০১২ তে অস্ট্রেলিয়া দলে টিম নিয়েলসন ও মিকি আর্থারের সহকারী ছিলেন। ২০১২ সালে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন। দেশের অন্যতম ধারাবাহিক শেফিল্ড শিল্ডকে দল হিসেবে গড়ে তোলেন তিনি। ৫০ ওভার ও টি-টোয়েন্টির শিরোপাও জেতান।
/এমআর/