পুরো দল সর্বশেষ একসঙ্গে ছিল গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরছেন তারা। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে মাসব্যাপী। এজন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে মেয়েদের ক্যাম্প। ক্যাম্প চলাকালীন পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচও খেলবে তারা। জাতীয় নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স ক্যাম্প পরিচালনা করবেন।
ক্যাম্পে থাকছেন যারা:
সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার, একা মল্লিক, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার।