তালিকা অনুযায়ী এবার কোহলির সর্বোচ্চ বেতন হচ্ছে ১৫ কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকার পরই রয়েছেন ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও শিখর ধাওয়ান। এই দুইজনের বেতনের পরিমাণ হলো সাড়ে ১২কোটি রুপি।
মূলত এবারের আইপিএলের নতুন দল পুনের প্রথম বাছাই ছিল ধোনি।
এছাড়া ১০ কোটি রুপির বেশি পাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। বিদেশি তারকাদের মধ্যে এবারের আইপিএলে বেশি টাকা পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড।
উল্লেখ্য, প্রতিটি স্কোয়াডের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬৬ কোটি রুপি এবং সর্বনিম্ন ৪০ রুপি ব্যয় করতে পারবে।
/এফআইআর/