শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের নির্বাচনে রানাতুঙ্গার হার

nonameশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচনে দাঁড়িয়েছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও তার ভাই নিশান্থা। সেই নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন দুই ভাই।তাদের জায়গায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার বর্তমান সংসদের ডেপুটি স্পিকার থিলাঙ্গা সুমাথিপালা।
মূলত সভাপতি পদে দাঁড়িয়েছিলেন রানাতুঙ্গার ভাই নিশান্থা। আর সহ সভাপতি পদে দাঁড়িয়েছিলেন ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক রানাতুঙ্গা। সেই নির্বাচনে সব পদেই জয়জয়কার হয়েছে সুমাথি পালার।৮৮ ভোট পেয়ে এসএলসির সভাপতি পদে নির্বাচিত হন থিলাঙ্গা সুমাথিপালা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাথিপালার প্যানেলের মোহন ডি সিলভা। সভাপতি পদে সুমাথিপালার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৬ ভোট পেয়ে হারেন রানাতুঙ্গার ভাই নিশান্থা। তিনি আগের বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন। আর সহ সভাপতি পদে ৮০ ভোট পান রানাতুঙ্গা। তার বিরুদ্ধে ১০২ ভোট পেয়ে জেতেন জয়ান্তা ধর্মদাসা।

উল্লেখ্য, এ নিয়ে তৃতীয়বারের মতো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসতে যাচ্ছেন স্পিকার সুমাথিপালা।

/এফআইআর/