পরে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে বাকি দুটি কোয়ার্টার ফাইনাল। যেখানে একটিতে লড়বে জিটিভি ও চ্যানেল আই এবং যমুনা টেলিভিশন ও রেডিও টুডে।
এদিকে রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে যমুনা টেলিভিশন (৯২/২) ২৫ রানে হারিয়েছে দৈনিক সমকালকে ( ৬৭/৫) । সমকালের জিয়া হয়েছেন ম্যাচ সেরা। আর সময় টিভির ( ৬৬/১) কাছে ৪ উইকেটে হার মানে মাছরাঙ্গা টেলিভিশন ( ৬৫/৩)। সময় টিভির জুবায়েরের হাতে ওঠে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
বাকি খেলায় এটিএন নিউজ ( ৫৩/২) ডেইল স্টারকে ( ৫২/৪) হারায় ৩ উইকেটে। এটিএন নিউজের রানা হন ম্যাচ সেরা। ঢাকা ট্রিবিউন ( ৯৬/২) ২৭ রানে পরাজিত করে এস এ টিভিকে ( ৬৯/৪)। ঢাকা ট্রিবিউনের মাজহার হয়েছেন ম্যাচ সেরা। জিটিভি ( ৭৪/৫) ৭ রানে হারায় বাংলাভিশনকে ( ৬৭/৫)। ম্যাচ সেরা হন জিটিভির তায়েব অনন্ত। ইন্ডিপেন্ডেন্ট টিভি ( ৮২/৫) কালের কণ্ঠকে ( ৬২/৫ ) হারায় ২০ রানে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জাকির পান ম্যাচ সেরার পুরস্কার। রেডিও টুডের ( ৯৯ /২) কাছে ৫২ রানের বড় ব্যবধানে হারে বৈশাখী টেলিভিশন ( ৪৭/৫) । রেডিও টুডের অপু হন ম্যাচ সেরা। আর এনটিভি ৮৭ রানের ( ৫ উইকেটে) বড় স্কোর নিয়েও চ্যানেল আইয়ের ( ৮৮/১) সঙ্গে পারেনি । চ্যানেল আইয়ের শফিক হন ম্যাচ সেরা।
পুরস্কার বিতরণ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শফিকুল হক হীরা, সাবেক জাতীয় হকি মিডফিল্ডার মাহবুব এহসান রানা।
/আরএম/এফআইআর/