বদলে যাচ্ছে ভারতীয় ক্রিকেট

আমূল পরিবর্তন আসছে ভারতীয় ক্রিকেটে। ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া লোধা কমিটি ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) যেসব পরিবর্তনের সুপারিশ করেছেন তা বাস্তবায়িত হলে আমূল পরিবর্তন আসবে ভারতীয় ক্রিকেটে।বিসিসিআই
রিপোর্টে বিসিসিআই এর অভ্যন্তরীণ সংস্কার ও ভারতীয় ক্রিকেট প্রশাসনেও সংস্কারের সুপারিশ করা হয়েছে।

সুপারিশ অনুযায়ী কোনও মন্ত্রী বিসিসিইয়ে কোনও পদে থাকতে পারবেন না। এছাড়া বিসিসিআইয়ের সভাপতি, সহ সভাপতি, সচিব, যুগ্মসচিব, কোষাধ্যক্ষ পদের জন্য কিছু যোগ্যতার উল্লেখ রয়েছে রিপোর্টে। এতে বলা হয়েছে, এই পদাধিকারী হতে হলে অবশ্যই একজনকে ভারতীয় হতে হবে, তার বয়স হবে ৭০-এর নিচে, তিনি কোনও অবস্থাতেই কোনও মন্ত্রী বা সরকারি চাকুরে হবেন না। এছাড়া বিসিসিআইয়ের পদাধিকারীদের মেয়াদ হবে তিন বছরের এবং কখনওই একজন তিনবারের বেশি মেয়াদে পদে থাকতে পারবেন না। হিসেব-নিকেশে স্বচ্ছতা রাখতে, যথাযথ অডিটেরও সুপারিশ করা হয়েছে লোধা কমিটির রিপোর্টে।

এতে আরও বলা হয়েছে প্রত্যেক রাজ্যের ক্রিকেট সংস্থার একজন সদস্য বিসিসিআইয়ের পূর্ণ সদস্য হবেন এবং তার ভোটদানের ক্ষমতা থাকবে। আইপিএল ও বিসিসিআই-এর দুটি পৃথক শাসক গোষ্ঠী হবে।

/এমআর/