ভোরে শুরু লড়াই, দেখে নিন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

বিদেশের মাটিতে কত সিরিজই তো খেলেছে বাংলাদেশ দল, তবে এবারেরটি একটু অন্যরকম। কোয়ারেন্টিনে বন্দি থাকার অভিজ্ঞতা এবারই প্রথম হয়েছে তামিম ইকবালদের। তাছাড়া করোনাভাইরাস বিরতির পর নিউজিল্যান্ড দিয়েই বিদেশের মাটিতে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষা শেষে সেই সময় আসতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় ভোরেই শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই।

ডানেডিনের ওয়ানডে দিয়ে মাঠে নামবে দুই দল। তিন ওয়ানডের সঙ্গে এবারের সফরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। ৫০ ওভারের সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া লড়াইয়ের আগে সূচি দেখা নেওয়া যাক-

ম্যাচ

তারিখ

দিন

বাংলাদেশ সময়

ভেন্যু

প্রথম ওয়ানডে

২০ মার্চ

শনিবার

ভোর ৪টা

ডানেডিন

দ্বিতীয় ওয়ানডে

২৩ মার্চ

মঙ্গলবার

সকাল ৭টা

ক্রাইস্টচার্চ (দিবারাত্রি)

তৃতীয় ওয়ানডে

২৬ মার্চ

শুক্রবার

ভোর ৪টা

ওয়েলিংটন

প্রথম টি-টোয়েন্টি

২৮ মার্চ

রবিবার

সকাল ৭টা

হ্যামিল্টন

দ্বিতীয় টি-টোয়েন্টি

৩০ মার্চ

মঙ্গলবার

বেলা ১২টা

নেপিয়ার

তৃতীয় টি-টোয়েন্টি

১ এপ্রিল

বৃহস্পতিবার

বেলা ১২টা

অকল্যান্ড