অস্ট্রেলিয়ার বদলে খেলবে আয়ারল্যান্ড, হতাশ আইসিসি

nonameনিরাপত্তাহীণতার কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। এর পরিবর্তে বাছাই পর্বে রানার আপ হওয়া আয়ারল্যান্ডকে অস্ট্রেলিয়ার পরিবর্তে বিশ্বকাপ খেলতে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি।
তবে এরমাঝেও বাংলাদেশে নিজেদের বিশ্বকাপ আয়োজনে পিছপা হচ্ছে না আইসিসি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। তবে এ অবস্থায় তারা সেখানে দল ও ম্যানেজম্যান্ট নিয়ে নিজেদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া সরকারের আদেশেই ক্রিকেট অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা তাদের এমন সিদ্ধান্তে সত্যিই হতাশ।’  
তারা আরও জানায়, ‘পরিকল্পনার অংশ হিসেবে আইসিসির নিজেদের নিরাপত্তা দল বাংলাদেশে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে। আমরা আরও বিশ্বাস করি বিসিবির সঙ্গে মিলে আমরা সফল একটি টুর্নামেন্ট বাংলাদেশে উপহার দিতে পারবো।’

/এফআইআর/