জুটি গড়ার চেষ্টায় তামিম-সৌম্য

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নড়বড়ে শুরুর পর জুটি গড়ার চেষ্টা করছেন ওপেনার তামিম ইকবাল। ১৫.১ ওভারেই সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৫৮ রান।

অবশ্য শুরুটা মোটেও স্বস্তি দায়ক ছিল না। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস। ক্রিজে আছেন তামিম ইকবাল (৩৯) ও সৌম্য সরকার (১৬)।

ক্রাইস্টচার্চে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুর ওভারে চার মেরে রানের খাতা খোলেন তামিম। তবে দ্বিতীয় ওভারে বাড়তি বাউন্সের কারণে বিপদে পড়েন লিটন। পুল করতে গিয়েছিলেন। কিন্তু স্কোয়ার লেগে তার শট তালুবন্দি করেন ইয়ং। লিটন বিদায় নেন শূন্য রানে।

তামিম অপর প্রান্তে সতর্ক শুরুর পর মেরে খেলার চেষ্টায় থাকেন। বিশেষ করে অষ্টম ওভারে কিছু চার মেরে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। সৌম্যও ধীরস্থির থেকে ব্যাট করছেন। ফলে এই জুটি শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে ব্যাট করছে। তামিম টসের সময়েই বলেছিলেন ১৫ ওভার দেখে-শুনে খেলার লক্ষ্য তাদের।