বাক বিতণ্ডা: শাস্তি পাচ্ছেন তামিম ও সিলেট সুপার স্টার্সের মালিক

nonameবাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সুপার স্টার্সের মালিকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন তামিম ইকবাল। এমন ঘটনাকে কেন্দ্র করে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে যাচ্ছেন বাংলাদেশ এই ওপেনার। একইভাবে শাস্তির মুখোমুখি হবেন সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটিই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।
তিনি জানান, শাস্তি পাচ্ছেন তামিম ও সিলেটের মালিক দুজনেই। তবে দুজনকে আর্থিক জরিমানা করা হবে। সে ক্ষেত্রে সিলেটের মালিকের জরিমানাই বেশি হচ্ছে। তামিমের হচ্ছে কম।
শাস্তি কবে নাগাদ ঘোষণা করা হবে এমন প্রশ্ন করা হলে শেখ সোহেল বলেন, ‘সব কিছু জিম্বাবুয়ে সিরিজের পরই জানানো হবে।’

উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় দিনে চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্সের ম্যাচের আগেই ঘটে ওই ঘটনা। সিলেটের বিদেশি দুই জন ক্রিকেটারদের অনাপত্তিপত্র না পাওয়ার জটিলতায় ম্যাচ শুরু হতে দেরি হয় ৭০ মিনিট। এরই এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তামিম ইকবাল ও সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামকে।

/আরআই/এফআইআর/