ব্যক্তিগত ইনিংসে বিশ্বরেকর্ড গড়লো ভারতের স্কুল ছাত্র

ক্রিকেটে যে কোনও পর্যায়ে ব্যক্তিগত ইনিংসে রেকর্ড গড়েছেন মুম্বাইয়ের ১৫ বছর বয়সী স্কুল ছাত্র প্রনব ধানওয়াড়ে। গড়েছেন অপরাজিত ১ হাজার ৯ রানের ইনিংস। অবশ্য আগের দিনই ভেঙেছিলেন রেকর্ডটি।230661.3
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তঃস্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে কেসি গান্ধী স্কুলের এই ছাত্র ম্যাচের প্রথম দিনে ৬৫২ রান করেছিলেন। এই রান করতে খেলেন মাত্র ১৯৯ বল!
এর আগে এই রেকর্ডটি করেন ইংল্যান্ডের ১৩ বছরের স্কুল ছাত্র আর্থার এডওয়ার্ড কলিন্স। ১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলের ক্লিফটন কলেজ মাঠে নর্থ টাউনের বিপক্ষে ক্লার্কস হাউজের হয়ে ৬২৮ রান করেছিলেন কলিন্স। যে কোনও পর্যায়ের ক্রিকেটে সোমবারের আগ পর্যন্ত এটাই ছিল ব্যক্তিগত ইনিংস।

উল্লেখ্য, মুম্বাইয়ের স্কুল ক্রিকেটেই ১৯৮৮ সালে ৬৬৪ রানের জুটি গড়ে আলোড়ন তুলেছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি।

/এফআইআর/