ক্রিকইনফো জানিয়েছে এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়ারল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘এ ক্ষেত্রে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য সরকারের পক্ষ দেওয়া নির্দেশনাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত হিসেবে প্রাধান্য দেওয়া হবে। এই মুহূর্তে তারা সার্বিক নিরাপত্তা অবস্থা স্বাধীনভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে।’
বর্তমানে বাংলাদেশে ব্রিটিশ নাগরিকরা সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকিতে আছে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে রেখেছে। তাই তাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শও দিয়ে রেখেছে। একইভাবে আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য দফতর তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের কথা বলেছে।
তবে ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘ সেখানে যাবো কিনা যদি প্রশ্ন করা হয় তাহলে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে উত্তর হ্যাঁ। কিন্তু আইসিসি ও বিসিবি যে ধরনের নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা স্বাধীনভাবে এই পরিকল্পনার মূল্যায়ন করতে চাই।’
/এফআইআর/