ঘটনাটি ঘটেছিল ২০১৫ বিশ্বকাপে। সে সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী। উপস্থাপিকা মেলানি ম্যাকলাফলিনের ঘটনার পর মুখ খুলেছেন তিনি।
গেইলের বিরুদ্ধে অভিযোগ বিশ্বকাপের সময় একদিন কাজের জন্য ওই নারী গেইলদের ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন। তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছেন। রুমে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেইলকে দেখতে পান। এরপরেই নিজেকে তার সামনে অশালীন ভাবে উপস্থাপন করে কিছু কথা বলেন গেইল।
এই ঘটনার পর ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজার রিচি রিচার্ডসন সব খেলোয়াড়দের ইমেইল পাঠান। সেখানে তিনি ‘নারীদের’ আরও বেশি সম্মান দেখানোর নির্দেশনা দেন।
ক্রিস গেইলের এজেন্ট অবশ্য তার পক্ষ থেকে বিষয়টিকে নাকোচ করে দিয়েছেন। শুধু নাকোচই নয় এ প্রসঙ্গে নতুন করে এই অভিযোগ তোলা প্রতিষ্ঠান ফেয়ারফেক্স মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
/এফআইআর/