অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে রানার্স আপ দল থেকে তিন জনকে রাখা হয়েছে এই স্কোয়াডে।
বিশ্বকাপে বাংলাদেশে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়েই টুর্নামেন্ট বর্জন করে অস্ট্রেলিয়া। তাদের জায়গায় আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি।
এ প্রসঙ্গে দলটির কোচ রায়ান এগলেসন বলেছেন, ‘আমরা মুখিয়ে আছি টুর্নামেন্টটি খেলতে। কারণ এটা দ্বিতীয় সুযোগ। আমরা টুর্নামেন্টে খেলার আগে এই সপ্তাহের শেষে দুবাইয়ে ৪ দিনের অনুশীলন ক্যাম্প করবো।’
দুবাইয়ে অনুশীলন শেষে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড। বিশ্বকাপে তারা গ্রুপ ডি’ থেকে ২৮ জানুয়ারি ভারতের বিপক্ষে খেলবে নিজেদের প্রথম ম্যাচ।
এদিকে আইসিসি বিবৃতিতে জানিয়েছে ১৬টি দলই বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিচ্ছে। ইতোমধ্যেই তারা স্কোয়াড ঘোষণা করেছে।
ছোটদের ১১তম বিশ্বকাপের এই আসর বাংলাদেশের ৮টি ভেন্যুতে শুরু হবে ২৭ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে খেলছে ৯টি টেস্ট খেলুড়ে দেশের ও ৭টি সহযোগী দেশের অনূর্ধ্ব-১৯ দল।
/এফআইআর/