জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো'র বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় মনোনীত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। অনলাইন ভোটিং এর মাধ্যমে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড। মুস্তাফিজকে ভোট দিতে প্রথমে ক্রিকইনফোর ওয়েবসাইটে নীচের ওয়েব লিঙ্কে যেতে হবে।
http://www.espncricinfo.com/awards2015/content/site/awards2015/debut.html
মুস্তাফিজের নাম MUSTAFIZUR RAHMAN (BAN) এর ওপর ছবিতে ক্লিক করে লাল ব্যাকগ্রাউন্ড পেলে বুঝতে হবে সিলেক্ট হয়েছে।
পরে পেইজের নিচের দিকে নাম, ইমেইল দিয়ে ‘vote now’ বাটনে ক্লিক করে ভোট দিতে হবে।
ভোট দেওয়া যাবে যত খুশি ততবার।
/এমআর/