প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৫ বল করেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় মোস্তাফিজুর রহমানকে।  ৫ বল করার পর পরই অস্বস্তিবোধ করতে থাকেন। এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন। মূলত ডান পায়ের গোড়ালিতে টান লাগায় এই পরিস্থিতিতে পড়তে হয় তাকে।

ওয়ানডে সিরিজ শুরুর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম জানালেন, প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি!

বৃহস্পতিবার ওয়ানড অধিনায়ক বলেছেন, ‘ওকে (মোস্তাফিজ) ফিজিও দেখছে। ওর খেলার সুযোগ ফিফটি ফিফটি। আজকে আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে এই মুহূর্তে ফিফটি ফিফটি।’

এদিকে বাবা-মায়ের করোনা আক্রান্তর খবরে দ্রুত দেশে ফেরায় খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। পাশাপাশি ভিসা জটিলতায় ঠিক সময়ে জিম্বাবুয়ে পৌঁছাতে পারেননি পেসার রুবেল হোসেন। এই পরিস্থিতিতে এই তিনজনকে হারালে প্রথম ম্যাচে কঠিন পরিস্থিতেই পড়তে হবে বাংলাদেশ দলকে।