ছবিটির নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাকিব ভক্তদের মধ্যেও তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। সবার মনেই ঘুরপাক খেয়েছে কৌতুহল। অনেকেই জানতে চেয়েছেন, কে এই মেয়েটি?
যখন ছবিটি নিয়ে খোদ সাকিব আল হাসানই নিশ্চুপ ভূমিকায় রয়েছেন ঠিক অমন সময়ে ওই বিতর্কে নিজ থেকেই অংশ নিলেন ছবিতে থাকা মেয়ে হিসেবে নিজেকে দাবি করা তানজিয়া জামান মিথিলা।
নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে গতকাল সোমবার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই দাবি করেন, ‘হ্যাঁ, এটা আমি। কিন্তু বিষয়টি হলো, এটা কিশোরপ্রেম এবং এটি নিয়ে আমি অনুতপ্ত নই...।’
তবে লক্ষ্যণীয় বিষয়টি হলো স্ট্যাটাসে মিথিলার ক্ষোভ যেন সাকিবের স্ত্রীর ওপরই। মিথিলা বলতে চেয়েছেন, পরিশ্রম করে নিজের একটি পরিচয় তৈরি করতে পেরেছেন তিনি। এমনকী কারও ওপর নির্ভরশীল নন। অন্যদিকে সব ক্ষোভের তীর সাকিবের স্ত্রীর দিকে ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি সাকিব আল হাসানের স্ত্রী তাই আপনাকে মানুষ চেনে। এ ছাড়া আপনি কিছুই না। আপনি একজন সেলিব্রেটির স্ত্রী ছাড়া নিজের পরিচয় তৈরি করতে পারেননি।’
অন্যদিকে সাকিব ভক্তরা মিথিলার বক্তব্য মানতে নারাজ। অনেকে এখনও ছবিটিকে মিথিলার জনপ্রিয় হওয়ার কৌশল হিসেবে দেখছেন। আবার অনেকেই জানতে চাইছেন এ বিষয়ে সাকিবের বক্তব্য।
যতই বিতর্ক কিংবা কৌতুহলের সৃষ্টি হোক না কেন মিথিলা সাংবাদিকসহ সবার উদ্দেশে অনুরোধ করে বলেছেন, বিষয়টি নিয়ে যেন নতুন কোনও ইস্যু তৈরি করা না হয়।
/এফএ/