ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে বাংলা ট্রিবিউনের জয়

আজ (বুধবার) থেকে শুরু হয়েছে ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট। এদিন পল্টনের আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। উদ্বোধনী দিনে ১৬ দল মাঠে নামে। প্রথম দিন ঢাকা টাইমসের বিপক্ষে জয় পেয়েছে বাংলা ট্রিবিউন। জয় পাওয়া অন্য সাত দল হলো- ঢাকা প্রকাশ, একুশে টিভি, ঢাকা পোস্ট, যুগান্তর, রাইজিং বিডি, এনটিভি ও চ্যানেল আই।

টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে ৫২ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে যাবে। আগামীকাল (বৃহস্পতিবার) ১৮টি দল মাঠে নামবে।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও রাইজিং বিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম।