য‌‌‌ুব বিশ্বকাপের প্রস্তুতিতে শনিবার মাঠে নামছে ১২টি দল

শুক্রবার থেকেই শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ। শুক্রবার ৪টি দল মুখোমুখি হলেও শনিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ১২টি দল। 
আজ শুক্রবার ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৮২ রানে ফিজিকে হারিয়েছে। একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানে হারায় স্কটল্যান্ডকে। 

শনিবার বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে। তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচটি হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে আরও একটি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নামিবিয়া। 

এছাড়া বিকেএসপি এক নাম্বার মাঠে খেলবে পাকিস্তান ও নেপাল, দুই নম্বর মাঠে খেলবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড, তিন নম্বর মাঠে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড, চার নম্বর মাঠে খেলবে ভারত ও কানাডা। 

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরের।

/আরআই/এমআর/