মুমিনুল-এবাদতদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ অভিনন্দনের কথা জানানো হয়।

আজ (বুধবার) নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্ট ৮ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলেছে সফরকারীরা। সময়-ক্ষণ আলাদা হলেও সব ম্যাচে একই পরিণতি! হতাশায় মাথা নিচু করে হারের ব্যর্থতায় মাঠ ছাড়তে হয়েছে বারবার। এবারের সফরে প্রথম টেস্ট দিয়ে সেই আক্ষেপ-হতাশা দূর করলো মুমিনুলরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৩২৮ ও দ্বিতীয় ইনিংসে ৭৩.৪ ওভারে ১৬৯ (উইল ইয়ং ৬৯, রস টেলর ৪০, রাচিন রবীন্দ্র ১৬, টম ল্যাথাম ১৪, ডেভন কনওয়ে ১৩; এবাদত হোসেন ৬/৪৬, তাসকিন আহমেদ ৩/৩৬, মেহেদী হাসান মিরাজ ১/৪৩)।

বাংলাদেশ: ৪৫৮ ও দ্বিতীয় ইনিংসে (লক্ষ্য ৪০ রান) ১৬.৫ ওভারে ৪২/২ (নাজমুল হোসেন শান্ত ১৭, মুমিনুল হক ১৩*, মুশফিকুর রহিম ৫*, সাদমান ইসলাম ৩; কাইল জেমিসন ১/১২, টিম সাউদি ১/২১)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: এবাদত হোসেন।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ১-০তে এগিয়ে।