ওয়েস্ট ইন্ডিজ- দ. আফ্রিকা কেউ জেতেনি

যুব বিশ্বকাপের মূল লড়াই শুরু হবে আগামী বুধবার। তার আগে দলগুলো একে অপরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে। রবিবার ৪টি দল মুখোমুখি হয়েছিলো ফতুল্লায়। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে কেউ জেতেনি। কুয়াশার কারণে নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ গড়ায় ৩৫ ওভারে। ফতুল্লার আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে খেলা হয় ৩৬ ওভার।
আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৩ রান। কার্টি সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১৫৩ রানে পৌঁছলে নির্ধারিত ৩৫ ওভার শেষ হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত থাকেন উইন মুল্ডার।

দিনের অপর ম্যাচে স্কটল্যান্ড ২১ রানে হারায় ফিজিকে। আগে ব্যাটি করে স্কটল্যান্ড ৩৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ কর। দলের হয়ে সর্বোচ্চ ররি জনাথোন ৫৮ রান করেন। জবাবে ফিজি ১৭১ রান তুলতেই সবকটি উইকেট হারায়।

/আরআই/এমআর/