এশিয়া কাপের বাছাইপর্ব শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। বাছাইপর্বের খেলা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আফগানিস্তান, হংকং, ওমান ও আরব আমিরাতকে নিয়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে বাছাইপর্বের খেলা।
এদের মধ্যে একটি দল খেলবে মূলপর্বে। শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এ টুর্নামেন্টটির বাছাইপর্বের সূচি প্রকাশ করে।
আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল খেলবে মূলপর্বে।
বাছাইপর্বের প্রথম ম্যাচে ১৯ ফেব্রুয়ারি মাঠে নামবে আফগানিস্তান ও আরব আমিরাত। এদিন খেলা শুরু হবে দুপুর ১.৩০টায়। আর সন্ধ্যা ৬টায় হংকং খেলবে ওমানের বিপক্ষে।
এশিয়া কাপের বাছাইপর্বের সূচি
ফেব্রুয়ারি ১৯:
আফগানিস্তান বনাম আরব আমিরাত (দুপুর ১.৩০টা ),
হংকং বনাম ওমান (সন্ধ্যা ৬টায়)
ফেব্রুয়ারি ২০:
আফগানিস্তান বনাম ওমান (দুপুর ১.৩০টা)
ফেব্রুয়ারি ২১:
আরব আমিরাত বনাম হংকং (সন্ধ্যা ৬টা)
ফেব্রুয়ারি ২২:
আফগানিস্তান বনাম হংকং (দুপুর ১.৩০টা)
আরব আমিরাত-ওমান (সন্ধ্যা ৬টা)
/এমআর/