ফিঞ্চ আউট, খাজা ইন

টানা দুই ম্যাচ পরাজয়ে ভারতের কাছে ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। ‌‌সিরিজের শেষ ম্যাচে মান বাঁচানোর জন্য নামবে অসিরা। তাবে তার আগে অসি শিবিরের জন্য দুঃসংবাদ শেষ ম্যাচে তারা অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাচ্ছে না। অ্যারন ফিঞ্চ
শুক্রবার মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান দুর্দান্ত ফর্মে থাকা ফিঞ্চ। ফলে আগামী রবিবার সিডনিতে সিরিজের শেষ ম্যাচে খেলা হচ্ছে না তার। তার জায়গায় অস্ট্রেলিয়া দলে এসেছেন উসমান খাজা।

তবে ফিঞ্চের চোট কতটা গুরুতর তা জানা যায়নি। হ্যামস্ট্রিংয়ে স্ক্যান করানোর পর জানা যাবে, তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফিঞ্চের অনুপস্থিতিতে শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন অলরাউন্ডার শেন ওয়াটসন।

ফিঞ্চের জায়গায় দলে আসা খাজা অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে চার ম্যাচে ৩৪৫ রান করার পরও ভারতের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টির স্কোয়াডে সুযোগ পাননি। তবে ফিঞ্চের চোট তাকে শেষ ম্যাচে সুযোগ করে দিল। শেষ ম্যাচের জন্য দলে এসেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটও। ম্যাথু ওয়েডের জায়গায় খেলবেন তিনি।

/এমআর/