কিউইদের সান্ত্বনার জয়

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের। হতাশার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে কিউই যুবারা। সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে পরাজিত করেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। এদিন ঘন কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য ২ ওভার কমে যায়।কিউই ১৯
সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। আগে ব্যাটিং করে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে আইরিশ যুবারা।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার জ্যাক টেকটর। তিনি ৮৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৬ রানের ইনিংস খেলেন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে অ্যাডাম ড্যানিনসন (৪৬) ও গ্রে ম্যাকক্লিকটক (৩৪) রান করেন। কিউই বোলারদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র ও জোশ ফিনি।

২১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউই ব্যাটসম্যানরা ৪৭ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফিল অ্যালিন (৯৭)। তিনি ৭৬ বলে ৯ চার ও ৪ ছয়ে তার ইনিংস সাজান। আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রনি অ্যান্ডারসন। তিনি ৩২ রান থরচায় উইকেট ৪টি নেন।

/আরআই/এমআর/