বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টেস্ট দলে ছিলেন কামিল মিশারা। শৃঙ্খলাভঙ্গের কারণে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) তাকে আচমকা দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।
তবে কী ধরনের শৃঙ্খলাভঙ্গ হয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। যার ফলে আকস্মিকভাবে নেওয়া সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে।
এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ধারা-১ ভঙ্গ করায় তাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে নেওয়া হবে।
লঙ্কান এই ব্যাটার ১৮ সদস্যের দলে থাকলেও দুই ম্যাচের টেস্ট সিরিজে একাদশে ছিলেন না। দলের বাইরে থেকেই শৃঙ্খলাভঙ্গ করেছেন। দেশে ফিরে নেওয়ার পর তার ব্যাপারে তদন্ত করবে বলে জানিয়েছে এসএলসি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।