আগে ব্যাট করে পাকিস্তান ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান হাসান মহসিন। তিনি ৮৬ বলে ৮ চার ও ১ ছয়ে তার ইনিংসটি সাজান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে সালমান ফায়েজ ৩৩ ও মোহাম্মদ ওমর ২৬ রান করেন।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন থিলান নিমেশ, ওয়াইনডু হাসারাঞ্জে ও ডামিথা সিলভা।
২১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা পাকিস্তানি বোলারদের তোপে পড়ে ১৮৯ রান তুলতেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে কামিন্দু ম্যান্ডিসের ব্যাট থেকে। তিনি ১০৪ বলে ৫ চারে তার ৬৮ রানের ইনিংসটি সাজান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ভীসাদ রেন্দিকা ৪৬ এবং ডামিথা সিলভা ২১ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তানের বোলাদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শাহদাব খান। তিনি ৮.৪ ওভারে ৩১ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া সামেন গুল, হাসান মহসিন ও আহমেদ শফিক প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এফআইআর/