সাইফ উদ্দিন ও সাঈদকে মাঠ থেকে বের করে দিলেন আম্পায়ার!

বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের ম্যাচের ৩৯তম ওভারে ঘটে গেছে মজার এক ঘটনা। তখন বাংলাদেশের আস্কিং রান রেটের গতি বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে চাপ ছড়িয়ে পড়ছে বাংলাদেশের ড্রেসিং রুমেও। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় ছিলেন দুই অলরাউন্ডার সাইফ উদ্দিন ও সাঈদ সরকার।সাইফ উদ্দিন ও সাঈদ সরকার
ম্যাচের ১১ ওভার বাকি থাকতে পানি পানের বিরতির সময় এই দুই অলরাউন্ডার মাঠে নেমে পড়েন! ব্যাট হাতে মাঠে নামার আগে গা গরম করতেই তাদের এই আগমন! কিন্তু বেরসিক আম্পায়ারদের তাদের দৃষ্টি আকর্ষণ করে বের করে দিলেন! কী আর করা। দুই ব্যাটসম্যান ড্রেসিরুমের পাশেই ২ মিনিটের মতো ব্যাট-বলের সংযোগ ঘটালেন।

অবশ্য শেষ পর্যন্ত টেনশনের অবলুপ্তি ঘটিয়ে মাঠে নামতে হয়নি তরুণ এই দুই অলরাউন্ডারকে। জাকির হাসানের ছক্কায় বাংলাদেশ যখন ম্যাচ জিতে গেল ঠিক তখনই সবার আগে দৌঁড়ে মাঠে ঢুকেন তারা।

/আরআই/এমআর/