পিএসএলে নিজেদের প্রথম মাচে বাজিমাত করেছেন দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুইজনই অর্ধশতক হাঁকিয়েছেন। দুজনের দলই জয়ের দেখা পেয়েছে।
টুর্নামন্টে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব খেলছেন করাচি কিংসের হয়ে। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে করাচি কিংস। এদিন ৩৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন টাইগার তারকা সাকিব আল হাসান। এর আগে বল হাতেও সফল তিনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে আজহার আলির উইকেট নিয়েছেন সাকিব। ২৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় সাকিবের করাচি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতেই। করাচি দলে মুশফিক থাকলেও এদিন একাদশে জায়গা পাননি তিনি।
অন্যদিকে তামিম খেলছেন পেশোয়ার জালমির হয়ে। তার ৫১ বলে ৫১ রান ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করতে পারে পেশোয়ার। এই ম্যাচেও ইসলামাবাদকে ২৪ রানে হারিয়েছে পেশোয়ার।
/এমআর/