অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটা জিম্বাবুয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ সিরিজে। তিন ম্যচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন দুই সিনিয়র পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
দুই বোলারই কোয়ালিফায়ার খেলার সময় চোট পেয়েছিলেন। মুজারাবানি চোট পান ঊরুর পেশিতে। আর চাতারা কাঁধে। এই অবস্থায় তাদের অনুপস্থিতিতে দলে যুক্ত করা হয়েছে ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গাকে। তাছাড়া কোয়ালিফায়ার খেলা বাকি সবাই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন।
জিম্বাবুয়ে সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। পরদিনই দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। কুড়ি ওভারের সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিনটি ওয়ানডে।
জিম্বাবুয়ের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল: রেজিস চাকাভা (উইকেটকিপার), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙউই, রিচার্ড এনগারাভা, ইনোসেন্ট কাইয়া, টনি মুনইয়োঙ্গা, তাদিওয়ানাশে মারুমানি, ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গা।