উইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সোমবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের টার্গের্ট দিয়েছে পাকিস্তানের যুবারা। 
এই ম্যাচে জয়ী দল আগামী ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে।

সোমবার পাকিস্তানের অধিনায়ক জেশান মালিক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানের যুবারা। ২১ রানেই তিন উইকেট হারায় তারা। এরপর সাইফ বাদার ও হাসান মহসিন ১৯ রানের ছোট জুটি হয়। এরপরই দুটি উইকেট হারায় পাকিস্তান। এরপরই প্রতিরোধ গড়ে পাকিস্তানের যুবারা। উইকেট কিপার ব্যাটসম্যান ওমর মাসুদের সেঞ্চুরি ও সালমান ফায়েজের হাফসেঞ্চুরিতে ২২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে পাকিস্তান। যুবাদের বিশ্বকাপে ৬ষ্ঠ উইকেটে সর্বোচ্চ ১৬৪ রানের জুটি গড়েন তারা। 

১১৩ বলে ১৫ চার এবং দুই ছয়ে ওমর মাসুদ তার ১১৩ রানের ইনিংস সাজান। এছাড়া সালমান ফায়েজ ৫৮ রানে অপরাজিত থাকেন। এই দুইজন মিলে ৬ষ্ঠ উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত এদের দুই জনের ব্যাটে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ২২৭ রান করতে সমর্থ হয়েছে। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ক্রেমান হোল্ডার। এছাড়া আলজেরি যোসেফ, সামার স্পিংগ্রার, রায়ান জন ও ক্যামু পাউল প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/