আগামীকাল মঙ্গলবার ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও গ্রিন ইউনিভার্সিটি। মোহাম্মদপুরে ইউল্যাবে নিজস্ব মাঠে এদিন সকাল ১০টায় মুখোমুখি হবে দল দুটি।
দুপুর দেড়টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন শিক্ষাসচিব জনাব সোহরাব হোসেন।
সেমিফাইনালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইানালে উঠে ইউল্যাব। অন্যদিকে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গ্রিন ইউনিভার্সিটি।
টুর্নামেন্টটির অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন।
/এমআর/