তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ডিসেম্বর ঢাকায় পা রেখে ৩ দিন বিশ্রাম নিয়ে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে দুই দল। সিরিজের শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামে হবে দুই দলের প্রথম টেস্ট। ১৪ থেকে ১৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট ঢাকায় ২২ থেকে ২৬ ডিসেম্বর।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি:
৪ ডিসেম্বর ২০২২: প্রথম ওয়ানডে, ঢাকা
৭ ডিসেম্বর ২০২২: দ্বিতীয় ওয়ানডে, ঢাকা
১০ ডিসেম্বর ২০২২: তৃতীয় ওয়ানডে, ঢাকা
১৪-১৮ ডিসেম্বর ২০২২: প্রথম টেস্ট, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর ২০২২: দ্বিতীয় টেস্ট, ঢাকা