কিউই-আফগান ম্যাচ পরিত্যক্তে জমে গেলো পয়েন্ট টেবিল

বৃষ্টির বাগড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। বৃষ্টির কারণে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ শেষ হয়নি। ডাকওয়ার্থ-লুইস মেথডে আইরিশরা হারিয়েছে ইংলিশদের। মেলবোর্নের ওই মাঠেই হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-আফগানিস্তানের খেলা। কিন্তু বৃষ্টির কারণে গ্রুপ-১-এর ম্যাচটির টসই হয়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা। ফলে এই গ্রুপের পয়েন্ট টেবিলের হিসাব জমে উঠেছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কিউই-আফগানদের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দল দুটি সমান ১ পয়েন্ট করে পেয়েছে। তাতে গ্রুপ-১-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নিউজিল্যান্ড। অন্যদিকে গ্রুপের বাকি পাঁচ দলের অবস্থানও কাছাকাছি। সমান ২টি করে ম্যাচ খেলেছে। যেখানে চার দলের সমান ২ পয়েন্ট।

নিউজিল্যান্ড ২ খেলায় ১ জয় ও এক পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে পেয়েছে ৩ পয়েন্ট। তাদের নেট রানরেট অনেক বেশি, ৪.৪৫।  শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া- প্রত্যেক দলের সমান ২ পয়েন্ট। তবে রানরেটে এগিয়ে থাকায় লঙ্কানরা (০.৪৫) দ্বিতীয় স্থানে। তিনে ইংল্যান্ড (০.২৩৯), চারে আয়ারল্যান্ড (-১.১৬৯) ও পাঁচে অস্ট্রেলিয়া (-১.৫৫৫)। শুধুমাত্র ১ পয়েন্ট পাওয়া আফগানিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে।

পয়েন্ট টেবিলের অবস্থান কাছাকাছি হওয়ায় এই গ্রুপের সব দলেরই সেমিফাইনালে ওঠার সুযোগ আছে।