ওয়েলিংটনে অনন্য কীর্তি গড়ার দিনে শূন্য রানেই বিদায় নিতে হয়েছে ম্যাককালামকে। শুধু তাই নয় ঐতিহাসিক এই দিনে প্রথম ইনিংসে অসি বোলিংয়ে ১৮৩ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৪১ রান এসেছে অপরাজিত থাকা মার্ক ক্রেইগের ব্যাট থেকে। ৩৮ রান করেছেন কোরে অ্যান্ডারসন।
অসিদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জোশ হ্যাজলউড। এছাড়া তিনটি করে নিয়েছেন নাথান লায়ন ও পিটার সিডল।
জবাবে খেলতে নেমে দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৪৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন ওসমান খাজা ৫৭ ও অ্যাডাম ভজেস ৭। এছাড়া অধিনায়ক স্টিভেন স্মিথ ৭১ রানে আউট হয়েছেন।
উল্লেখ্য, ম্যাককালামের রেকর্ডটি অনন্য। কারণ তার মতো টানা ১০০ টেস্ট খেলার ঘটনা নেই কারও। ২০০৪ সালের ১০ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টনে টেস্ট অভিষেক হয় ম্যাককালামের। সেই দলের কেউই এখন নেই নিউজিল্যান্ড দলে।
/এফআইআর/