আবারও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাংলাদেশ। ভাগ্য বদলায়নি দ্বিতীয় আসরেও। বুধবার বালক দ্বৈতের ফাইনালেও স্বাগতিকরা আত্মসর্মপণ করেছে।

প্রথম আসরে বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের রোমান-তালহার কাছে ৬-১, ৬-১ গেমে হারে বাংলাদেশের জাওয়াদ-তুষার জুটি। এবারও জাওয়াদ- তুষার জুটি ২-৬, ০-৬ গেমে পাকিস্তানের রোমান-তালহা জুটির কাছে হেরে রানার্সআপ হয়েছে।

এদিকে, বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের ছিয়াং- ঝং জুটি ৬-৩, ৭-৫ গেমে মিয়ানমারের ছার-মিন্ট জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা এককে চাইনিজ তাইপের ইয়াং রং ঝং ৬-৭, ৭-৫, ৬-২ গেমে মিয়ানমারের থাই হায়াত মিন্টকে হারিয়ে  দ্বিমুকুট অর্জন করেছেন। কাল বালক এককের ফাইনাল হবে।